দক্ষিণ সুরমায় ২০০ পিস ই*য়াবাসহ আ*টক ১
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৪ AM

দক্ষিণ সুরমায় ২০০ পিস ই*য়াবাসহ আ*টক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০২:০০:৪১ PM

দক্ষিণ সুরমায় ২০০ পিস ই*য়াবাসহ আ*টক ১


সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে পুলিশ আলী হোসেন জুনু (৩৮) নামের এক যুবককে আটক করেছে। এ সময় পুলিশ তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

সোমবার (২৪ নভেম্বর) এ অভিযান পরিচালনা করে পুলিশ। আটককৃত জুনু জকিগঞ্জ উপজেলার কাপন চান্দশ্রীকোনো গ্রামের নামর আলীর ছেলে।

এ ঘটনায় থানা মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। পরে জুনুকে সোমবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জুনুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জৈন্তা বার্তা/আরআর