বিয়ানীবাজারে গু*লিসহ দুই এ*য়ারগান উদ্ধার
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৪ AM

বিয়ানীবাজারে গু*লিসহ দুই এ*য়ারগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০২:১৬:১৪ PM

বিয়ানীবাজারে গু*লিসহ দুই এ*য়ারগান উদ্ধার


সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯। এ সময় এয়ারগানের ১২৫টি গুলিও উদ্ধার করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন ছোটদেশ গ্রামের আগর গাছ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২৫টি এয়ারগানের গুলিসহ ১টি এয়ারগান এবং একই গ্রামের বাঁশ বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১টি এয়ারগান উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সাধারণ ডায়রিমূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জৈন্তা বার্তা/আরআর