সিলেটে ভা*রতীয় জিরাসহ আ*টক ২
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৫ AM

সিলেটে ভা*রতীয় জিরাসহ আ*টক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০২:৩৯:০২ PM

সিলেটে ভা*রতীয় জিরাসহ আ*টক ২


সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কালিঘাট রোড এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা উদ্ধার এবং দুই ব্যক্তিকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কালিঘাট এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, চেকপোস্টে একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি করার সময় গাড়িতে থাকা ৪৫ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ১ হাজার ৩৫০ কেজি জিরা ছিল, যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়েছে।

অভিযানে আটককৃতরা হলেন- কোতোয়ালী থানার আম্বরখানা বড়বাজার এলাকার লাকির আহমেদের ছেলে রাফি আহমেদ (২০) এবং সুনামগঞ্জের শাল্লা থানার হবিবপুর এলাকার মৃত শ্রীকান্ত চন্দ্র সরকারের ছেলে রয়েল চন্দ্র সরকার (২৭)।

পুলিশ জানায়, ভারতীয় জিরা চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয় এবং পরে আদালতে উপস্থাপন করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর