জৈন্তাপুরে ১৮টি বারকি নৌকা ধ্বং*স
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩৪ AM

জৈন্তাপুরে ১৮টি বারকি নৌকা ধ্বং*স

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০২:৫৪:০৮ PM

জৈন্তাপুরে ১৮টি বারকি নৌকা ধ্বং*স


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ সংলগ্ন রাংপানি নদীর তীরবর্তী বালু ঘাটে অভিযানে যায় টাস্কফোর্স। এতে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। 

এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে বালু উত্তোলনে ব্যবহার করা ১৮টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দ্বারা ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

অভিযানে উপজেলা প্রসাশনের সাথে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)র দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী ও পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালিত হবে।

জৈন্তা বার্তা/আরআর