কোম্পানীগঞ্জে জমি দ*খলমুক্ত করতে মা*নববন্ধন
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩৫ AM

কোম্পানীগঞ্জে জমি দ*খলমুক্ত করতে মা*নববন্ধন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০৩:০৫:৩৭ PM

কোম্পানীগঞ্জে জমি দ*খলমুক্ত করতে মা*নববন্ধন


সিলেটের কোম্পানীগঞ্জে প্রভাবশালীদের দখল থেকে কৃষকের জমি মুক্ত করতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকেরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

পরে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তেলিখাল গ্রামের কৃষক মো. ইমন মিয়া।

তিনি বলেন, আমরা কোম্পানীগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা এবং কৃষিকাজ করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছি। চাষাবাদ করাই আমাদের প্রকৃত পেশা। কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের অন্তর্গত লোভা হাওর, পিপঁড়াখাল হাওর মৌজা ও গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের কিছু প্রভাবশালী অবৈধভাবে ও অন্যায়ভাবে জোরপূর্বক কৃষি ও অন্যান্য জমি দখল করে আছে। প্রায় কয়েকশ একর জমি দখল হয়ে আছে। আমাদের কোম্পানীগঞ্জ উপজেলা অন্যান্য উপজেলার চেয়ে তুলনামূলক ছোট এলাকা নিয়ে গঠিত এবং বিশাল জনগোষ্ঠীর বসবাস। আমাদের উপজেলার এক তৃতীয়াংশ ভূমি বালু ও পাথর মিশ্রিত রয়েছে, ফলে এতে কৃষিকাজ করা সম্ভব হয় না। গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামসহ একটি প্রভাবশালী মহল কোম্পানীগঞ্জের ভূখণ্ড অবৈধভাবে দখল করে আছে। 

সংবাদ সম্মেলনে ইমন বলেন, গোয়াইনঘাটের লাকী গ্রামের ছয়ফুল, তৈয়ব মেম্বার, আব্দুল করিম, মনির ও আব্দুর রহিমসহ অনেকে জোরপূর্বক জমি দখল করে রেখেছে। তাদের নামে-বেনামে অবৈধ প্রক্রিয়ায় বন্দোবস্ত রয়েছে। কোম্পানীগঞ্জের পাথর কোয়ারী বন্ধ থাকায় আমরা কৃষকরা বেকার হয়ে আছি। উক্ত এলাকার কৃষিজমি দখলদারদের হাত থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলার জনসাধারণের জন্য কৃষি উপযোগী করে দিলে বেকারত্ব লাঘব হবে।

ইমন আরও বলেন, শ্রমিকদের বেকার অবস্থা দূরীকরণে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের অন্তর্গত লাকী গ্রামের প্রভাবশালীদের দখল ও অবৈধ প্রক্রিয়ায় বন্দোবস্তকৃত খতিয়ান বাতিল করতে ও আমাদের কোম্পানীগঞ্জের ভূমি কৃষিকাজের ব্যবহারে উপযোগী করে দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমির আলী, শফিক মিয়া, রাহিম আলী, আব্দুল হান্নান, গোলাম কবীর, ফকির আলী, আল আমিন প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর