‘মুরব্বিদের হাতে বিচার ফিরিয়ে দেব’- খন্দকার মুক্তাদির
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩৫ AM

‘মুরব্বিদের হাতে বিচার ফিরিয়ে দেব’- খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০৭:৩২:৪৬ PM

‘মুরব্বিদের হাতে বিচার ফিরিয়ে দেব’- খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন-‘মানুষের ভোটে নির্বাচিত হলে পাড়া-মহল্লার সালিশি বিচারব্যবস্থা মুরব্বিদের হাতে ফিরিয়ে দেব; সিলেটের সামাজিক ঐতিহ্য পুনরুজ্জীবিত করা হবে।’

মঙ্গলবার সকালে সিলেট নগরের বালুচরের নয়াবাজার এলাকায়  গণসংযোগ ও জনসভায় তিনি এ বক্তব্য দেন । সেখানে তিনি বলেন‘, ‘আগে সিলেটোর পাড়া-মহল্লায় দেনদরবার হইলে ময়-মুরুব্বি হখলে বিচার করতা। কিন্তু গত ১৫ বছর তারা বিচার-আচার করতা পারছইন না। কম বয়সীরা দায়িত্ব নিছলা গিয়া।’

তিনি  বলেন, সামাজিক শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে মুরব্বিদের ভূমিকার বিকল্প নেই। তাই নির্বাচিত হলে ঐতিহ্যগত সালিশি প্রথা পুনরায় বয়োজ্যেষ্ঠদের হাতে তুলে দেওয়া হবে। 

গণসংযোগে  তাঁর সঙ্গে ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জোন-৫ এর প্রধান সমন্বয়ক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির উপদেষ্টা কাজী মহিবুর রহমান, আব্দুর রহিম, ইসলাম উদ্দিন, বিএনপি নেতা মুজিবুর রহমান, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খবির আহমদ নুনু, বিশিষ্ট মুরুব্বি খসরু মিয়া, আব্দুল বাসিত প্রমুখ।

নারী সমাবেশে অংশগ্রহণ

এর আগে সোমবার রাতে নগরের ১৮ নম্বর ওয়ার্ডে নারী সমাবেশে অংশ নিয়ে নারীদের মতামত শোনেন খন্দকার মুক্তাদির। সেখানে তিনি নারীদের প্রশ্নের জবাব দেন এবং নির্বাচিত হলে নারীর উন্নয়ন নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন।

সাবেক কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নুরুল ওয়াহিদ তুরণ। বক্তব্য দেন রফি আহমদ নোমান, মুহিয়ুল ইসলাম চৌধুরী মনসুর, গোলাম জাকির চৌধুরী, সামিউর রহমান শমির ও শিমুল চক্রবর্তী।


চকগ্রাম ও ৪ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা

সোমবার সন্ধ্যায় খাদিমপাড়ার চকগ্রামে নারী সমাবেশ এবং রাতে ৪ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের নাগরিকদের মতবিনিময় সভাতেও বক্তব্য দেন খন্দকার মুক্তাদির।

সভাগুলোতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ। আইয়ুব আলী সজিবের পরিচালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন মকদ্দছ আলী।

বিশেষ অতিথি ছিলেন এমদাদ হোসেন চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, আবুল কাশেম, ইসলাম উদ্দিন ও আলী হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন ফয়জুর রহমান ফজু, শহিদুল ইসলাম মনু, সুফিয়ান আহমদ সবুজ, ইসলাম উদ্দিন ও আরিফুল ইসলাম তানিম।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ