ছবি:সংগৃহীত
সিলেট নগরে পৃথক দুই অভিযানে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা-পুলিশ। ২৪ ও ২৩ নভেম্বর পরিচালিত এই অভিযানে ছুরি-সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
২৪ নভেম্বরের অভিযান:
২৪ নভেম্বর রাতে এসআই (নিঃ) সোলায়মান সঙ্গীয় ফোর্সসহ বন্দরবাজারের কালেক্টর মসজিদ এলাকার সামনে অভিযান চালান। এ সময় তিনজন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সুফিয়ান আলী (২৭), পিতা রশিদ আলী, বাসা: মোহনা পাঠানটুলা, জালালাবাদ, সিলেট।
মোহাম্মদ খালেদ আহমেদ (২৮), পিতা মৃত ফারুক আহমেদ, মূল ঠিকানা নবীগঞ্জ, হবিগঞ্জ; বর্তমানে পাঠানটুলা, জালালাবাদ, সিলেট
নুরুল ইসলাম আকাশ (২৪), পিতা তাজুল ইসলাম, দোয়ারাবাজার, সুনামগঞ্জ; বর্তমানে আলিবাগ সুরমা গেট, শাহপরান, সিলেট
গ্রেপ্তার তিনজনকে অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
২৩ নভেম্বরের অভিযান
এর আগের দিন ২৩ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে এসআই (নিঃ) শিপলু চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ সোবহানীঘাট ইবনে সিনা মেডিকেলের সামনে অভিযান চালিয়ে দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- সুমন মিয়া সাদ্দাম (২৫), পিতা চাঁন মিয়া @ সিরাজ মিয়া @ দুদু মিয়া, জাহাঙ্গীরনগর গোয়াবাড়ি, এয়ারপোর্ট থানা, সিলেট
আব্দুল হাকিম (২৫), পিতা কবির উদ্দিন, হোসেনপুর, তাহিরপুর, সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা শাহজালাল উপশহর, ব্লক-ই, সিলেট।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়।
থানা-পুলিশ জানিয়েছে, নগরের ভিড়-বহুল ও অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




