সিলেটের কোন কোন সরকারি কলেজ ‘এ’ ক্যাটাগরিতে-ঘোষণা দিল শিক্ষা মন্ত্রণালয়
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩৫ AM

সিলেটের কোন কোন সরকারি কলেজ ‘এ’ ক্যাটাগরিতে-ঘোষণা দিল শিক্ষা মন্ত্রণালয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ১০:০০:৫৪ PM

সিলেটের কোন কোন সরকারি কলেজ ‘এ’ ক্যাটাগরিতে-ঘোষণা দিল শিক্ষা মন্ত্রণালয়

ছবি:সংগৃহীত


দেশের সরকারি কলেজগুলোকে চারটি ক্যাটাগরিতে (এ, বি, সি ও ডি) পুনর্বিন্যাস করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২৪ নভেম্বর) জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পুনঃবিন্যাসের বিষয়টি জানানো হয়। ছাত্রসংখ্যা, অনার্স বিভাগের সংখ্যা ও একাডেমিক বিস্তৃতি-এসব মানদণ্ডের ভিত্তিতে করা হয়েছে এই শ্রেণিবিন্যাস।

সিলেট বিভাগের কোন কোন কলেজ ‘এ’ ক্যাটাগরিতে

‘এ’ ক্যাটাগরির শর্ত-ছাত্রছাত্রী ৮ হাজারের বেশি এবং অনার্সে কমপক্ষে ১০টির বেশি বিভাগ থাকতে হবে। এই মানদণ্ডে সিলেট বিভাগের চারটি কলেজ জায়গা পেয়েছে-

মুরারি চাঁদ কলেজ (এমসি কলেজ), সিলেট

বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ

মৌলভীবাজার সরকারি কলেজ

সুনামগঞ্জ সরকারি কলেজ

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের মোট ৮১টি সরকারি কলেজ ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে। তালিকায় রয়েছে ঢাকা কলেজ, বরিশালের সরকারি বিএম কলেজ, রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজসহ বড় শহরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রশাসনিক কাঠামো উন্নয়ন, জনবল বণ্টন, একাডেমিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এই চার ক্যাটাগরির নতুন কাঠামো চালু করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ