ছবি:সংগৃহীত
হযরত শাহজালাল (র.) ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুব-উর-রশীদ আর নেই। গত সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
কলেজ কর্তৃপক্ষের শোক: মাহবুব-উর-রশীদের মৃত্যুতে কলেজের গভর্নিং বডির সভাপতি আবু জাকারিয়া মো. আব্দুল বারী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাখাাওয়াত হোসেন, উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজয় কুমার রায়, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. লিয়াকত আলীসহ গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষক-কর্মচারীবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় বলা হয়েছে- খ্যাতিমান শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ মো. মাহবুব-উর-রশীদ বৃহত্তর জৈন্তায় শিক্ষা বিস্তারে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে জৈন্তিয়াবাসী সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক কর্মবীরকে হারালো। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়। বিবৃতিতে প্রয়াত অধ্যক্ষের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত: ১৯৯২ সালের ১ ডিসেম্বর তিন শাহজালাল (র.) ডিগ্রি কলেজে যোগদান করে ১৭ ডিসেম্বর ২০২০ সালে দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে তিনি অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা, স্ত্রীসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন। গত সোমবার বাদ আসর গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার বহর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




