ষড়*যন্ত্রের জাল ছি*ন্ন করে ধানের শীষকে বিজয়ী করতে হবে’ - কয়েস লোদী
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৮ AM

বিমানবন্দর জোন-৩’র সভা

ষড়*যন্ত্রের জাল ছি*ন্ন করে ধানের শীষকে বিজয়ী করতে হবে’ - কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০১:১৯:৩৯ AM

ষড়*যন্ত্রের জাল ছি*ন্ন করে ধানের শীষকে বিজয়ী করতে হবে’ -  কয়েস লোদী

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে সিলেট মহানগর বিএনপির বিমানবন্দর থানার জোন–৩ জরুরি মতবিনিময় সভা করেছে। সোমবার নগরীর হাউজিং এস্টেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ৪,৫,৬,৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ, পাড়া ও নাগরিক কমিটির আহ্বায়ক নেতৃবৃন্দ অংশ নেন। সভায় প্রধান আলোচনা উপস্থাপন করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জোন-৩ এর টিম প্রধান রেজাউল হাসান কয়েস লোদী।

সভায় বক্তব্যে কয়েস লোদী বলেন,‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এবং ধানের শীষের বিরুদ্ধে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।’

তিনি আরও বলেন,‘জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা ১৭ বছর আন্দোলন–সংগ্রাম করেছি। রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়; রাজনীতি হলো দায়িত্ব, আর সে দায়িত্ব হলো জনগণের সেবা করা। রাজনীতি কোনো সুবিধা নেওয়ার জায়গা নয়।’

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জোন-৩ এর টিম প্রধান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহসভাপতি ও জোন সদস্য মাহবুব কাদির শাহী, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহিদ চেয়ারম্যান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে মাঠে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ