সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজারস্থ স্কাই কমিউনিটি সেন্টারে তাকমীল ফিল হাদীস-কামিল ও হিফজুল কুরআন সমাপনী কৃতী -নবীন আলেম-আলেমা, হাফেজ-হাফেজাদের সংবর্ধনার দিয়েছে ইত্তেহাদুল উলামা পরিষদ, বুরুঙ্গা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইত্তেহাদুল উলামা পরিষদ বুরুঙ্গা ইউনিয়নের সভাপতি মাওলানা ইমরান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন ও অর্থ সম্পাদক মাওলানা রহমত আলীর যৌথ সঞ্চালনায় পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাফিজ এহসানুল হক চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা হযরত মাওলানা শায়খ আব্দুর রহমান সাহেব, হাফিজ সাইদুর রহমন চৌধুরী সাহেব, মাওলানা কাজী খলিলুর রহমান সাহেব, পরিষদের সভাপতি মাওলানা ইমরান খান, সহ-সভাপতি মাওলানা হিফজুর রহমান সাহেব, সহ-সভাপতি হাফিজ আব্দুর রকিব শাহান, অর্থ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, কার্যকরী সদস্য মাওলানা রশিদুল হক চৌধুরী বজলু ও সাধারণ পরিষদের সদস্য মাওলানা মুহসিনুল হক।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেহাদুল উলামা পরিষদ বুরুঙ্গার উপদেষ্টা শায়খুল হাদীস মোশাহিদ খান, মাওলানা আব্দুল মুক্তাদির, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ইসমাঈল আলী, সাধারণ পরিষদ সদস্য মাওলানা জিল্লুর রহমান, মাওলানা সাইদুল ইসলাম নেফুর, মাওলানা কাওসার আহমদ ফরহাদ, মাওলানা আব্দুল্লাহ সুহিন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ বদরুল ইসলাম শাকিরসহ সংবর্ধিত নবীন আলেম ও হাফেজরা।
অনুষ্ঠানে মোনাজাত করেন ইত্তেহাদুল উলামা পরিষদ বুরুঙ্গার উপদেষ্টা শায়খ মোস্তফা আহমদ সাহেব। এ সময় অতিথিবৃন্দ মেধাবী নবীন আলেম ও হাফেজদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানান।
জৈন্তা বার্তা/আরআর




