সংগৃহিত
সিলেটের কানাইঘাটে হত্যা মামলার পলাতক আসামী আব্দুল হামিদকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কানাইঘাট থানা পুলিশ হামিদকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এরআগে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে র্যঅবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে তাকে কানাইঘাট থানাধীন আলীরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া হান্নান কানাইঘাটের ডাউকের কান্দালা গ্রামের মৃত আলাউর রহমানের ছেলে।
র্যাব জানায়, জায়াগা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৯ নভেম্বর পরিকল্পিতভাবে আব্দুল হান্নানের ঘরে প্রবেশ করে রশি দিয়ে হাত পা বেঁধে ফেলে। এসময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত যখম করে রশি খোলে রেখে যায়।
নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
জৈন্তাবার্তা / সুলতানা




