শাবিপ্রবিতে বিভিন্ন পদে নিয়োগ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৮ AM

শাবিপ্রবিতে বিভিন্ন পদে নিয়োগ

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৮:২১:২৯ PM

শাবিপ্রবিতে বিভিন্ন পদে নিয়োগ

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেটে বিভিন্ন বিভাগ ও দপ্তরে কয়েকটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে যোগ্য প্রার্থীদের নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী অধ্যাপক, প্রভাষক, অফিস সহায়কসহ মোট ছয়টি পদে নিয়োগ দেওয়া হবে। পদ-বিভাগভেদে বেতনস্কেল গ্রেড-৩, গ্রেড-৯, গ্রেড-১০, গ্রেড-১৬ এবং গ্রেড-২০ হিসেবে উল্লেখ রয়েছে।

পদসমূহ

 সহকারী অধ্যাপক (পরিসংখ্যান বিভাগ)-১ জন,বেতনস্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

 প্রভাষক (পরিসংখ্যান বিভাগ) - ১ জন, বেতনস্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

প্রভাষক (রসায়ন বিভাগ-অস্থায়ী) -১ জন, বেতনস্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

প্রভাষক (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ) ১ জন, বেতনস্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর (পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর) ১ জন, বেতনস্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

গার্ড (রেজিস্ট্রার দপ্তর) -১ জন, বেতনস্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের নিয়ম

প্রার্থীদের শাবিপ্রবির অনলাইন পোর্টাল career.sust.edu-তে প্রয়োজনীয় তথ্য পূরণ করে প্রোফাইল তৈরি করতে হবে। এরপর সংশ্লিষ্ট পদের জন্য অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের সময় প্রার্থীদের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), প্রকাশিত গবেষণা নিবন্ধসহ (যেখানে প্রযোজ্য) নির্দেশিত নথি আপলোড করতে হবে। গবেষণা-সংক্রান্ত পদে আবেদনকারীদের ISI/Scopus-সূচীকৃত জার্নালে প্রকাশিত নিবন্ধের প্রমাণপত্রও জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫


জৈন্তা বার্তা/ ওয়াদুদ