সিলেট-১ ও ৩ আসনে সিপিবির প্রার্থী ঘোষণা
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৭ AM

আনোয়ার হোসেন সুমন সিলেট-১ ,সৈয়দ ফরহাদ হোসেন সিলেট-৩ আসনে কাস্তে মার্কার প্রার্থী

সিলেট-১ ও ৩ আসনে সিপিবির প্রার্থী ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ১১:১১:১৬ PM

সিলেট-১ ও ৩ আসনে সিপিবির প্রার্থী ঘোষণা

ছবি:সংগৃহীত


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির সভা বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে কারানির্যাতিত সিপিবি নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন এবং সিলেট-৩ আসনে সিপিবি সিলেট জেলার সংগ্রামী সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন কাস্তে মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সভা থেকে সিপিবি নেতৃবৃন্দ সিলেটবাসীর প্রতি আহ্বান জানান-সিলেট-১ ও সিলেট-৩ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থীদের ভোট দিয়ে সংসদে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ