শুক্রবার সিলেটে বাসদ এর প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও লাল পতাকা মিছিল
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৪ AM

শুক্রবার সিলেটে বাসদ এর প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও লাল পতাকা মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০১:০৭:২৬ AM

শুক্রবার সিলেটে বাসদ এর  প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও লাল পতাকা মিছিল

ছবি:সংগৃহীত


বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ২৮ নভেম্বর শুক্রবার দুপুর ২.৩০মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।

বুধবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে আগামী ২৮নভেম্বর শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও লাল পতাকা মিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ