বিয়ানীবাজারে পরিত্যক্ত অবস্থায় এ*য়ারগান উদ্ধার
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৪ AM

বিয়ানীবাজারে পরিত্যক্ত অবস্থায় এ*য়ারগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০২:২০:০৩ PM

বিয়ানীবাজারে পরিত্যক্ত অবস্থায় এ*য়ারগান উদ্ধার


সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব। এ সময় এয়ারগানের ৫৩৫টি গুলিও উদ্ধার করে র‌্যাব।

বুধবার (২৬ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন কুড়ারবাজারের আঙ্গুরা মোহাম্মদপুরের একটি কাঠ বাগানের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় এয়ারগানটি গুলিসহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ। তিনি জানান, উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সাধারণ ডায়রিমূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর