সিলেটের বিয়ানীবাজারে সড়ক দু র্ঘ ট না য় তিন বছরের শিশু নি হ ত
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৩ AM

সিলেটের বিয়ানীবাজারে সড়ক দু র্ঘ ট না য় তিন বছরের শিশু নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০৪:৩৭:৩৭ PM

সিলেটের বিয়ানীবাজারে সড়ক দু র্ঘ ট না য় তিন বছরের শিশু নি হ ত

সংগৃহীত ছবি

সিলেটের বিয়ানীবাজারে গাড়ি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। জিয়াছমিন আক্তার (৩) নামের ওই শিশু মুড়িয়া ইউপির সারপার গ্রামের দিনমজুর আব্দুল করিমের কন্যা।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ বিয়ানীবাজার-সারপার সড়কে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়।

স্থানীয়রা দ্রুত মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা / সুলতানা