গোলাপগঞ্জ পৌর ছাত্র জমিয়তের অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৩ AM

গোলাপগঞ্জ পৌর ছাত্র জমিয়তের অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১২:৩২:১৯ AM

গোলাপগঞ্জ পৌর ছাত্র জমিয়তের অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ছবি:সংগৃহীত


 সিলেটের  গোলাপগঞ্জ পৌর ছাত্র জমিয়তের অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের একটি পার্টি সেন্টারে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার অভিষেক অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

পৌর শাখার সভাপতি ফাহিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফফার নাসিমের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রধান করেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি,মাও.জফির উদ্দিন। 

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, মাও.লুকমান হাকিম।  যুব জমিয়ত গোলাপগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ এবং যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার সহ- সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস। 

সর্বশেষ প্রধান অতিথি হিসেবে   বক্তব্য ও ‘শপথ গ্রহণ’  করান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি হাঃমাওঃ আব্দুল গফ্ফার। 



জৈন্তা বার্তা/ ওয়াদুদ