সিলেটে ৬ জু*য়াড়ি গ্রে*প্তার
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১১ AM

সিলেটে ৬ জু*য়াড়ি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ০২:০৭:০৬ PM

সিলেটে ৬ জু*য়াড়ি গ্রে*প্তার


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় সাইবার সুরক্ষা আইনে মামা দায়ের করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের একটি দল বিমানবন্দর থানাধীন খাসদবির পয়েন্ট থেকে জুয়া খেলার সামগ্রীসহ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই থানার রফিকুল ইসলামের ছলে জসিম আহমেদ (২৭) ও ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার পাছেরকান্দা গ্রামের মৃত হাছেন আলীর ছেলে নূর ইসলাম (৫৮)।

গোয়েন্দা পুলিশের পৃথক আরেকটি দল কোতোয়ালি থানাধীন কানিশাইল জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে জুয়া খেলার সময় আরও চার জুয়াড়িকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুরের উত্তর বরদল কাসতাল গ্রামের মৃত মলু হোসেনের ছেলে জজ মিয়া (৫৪), নবীগঞ্জের চৈতন্য জালালপুর সৈয়দপুরের কালাই মিয়ার ছেলে মো. আলী আহমদ (৩৭), দিরাইয়ের ভাটিপাড়া গ্রামের মৃত হেদায়েত আলীর ছেলে হুমায়ুন কবির (৬০) ও ধর্মপাশার সেমাইকোনা গ্রামের মৃত জীবন রায়ের ছেলে মিন্টু রায় (৪৯)।

এসব তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশেল উপ-কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশের অভিযানে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


জৈন্তা বার্তা/আরআর