সিলেটে ৩২ পিস ই*য়াবাসহ গ্রে*প্তার ১
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১১ AM

সিলেটে ৩২ পিস ই*য়াবাসহ গ্রে*প্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ০২:৫৪:৪৬ PM

সিলেটে ৩২ পিস ই*য়াবাসহ গ্রে*প্তার ১


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার অভিযানে ৩২ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকার ৪নং সড়কের মামুন মিয়ার কলোনীর সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. কামাল হোসেন (৩৫) নামের এক যুবককে ৩২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. কামাল হোসেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার দিলখুশ গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, মো. কামাল হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর