ছবি:সংগৃহীত
সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘আগামীতে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রীয়ভাবে ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো প্রণয়ন করে তা কার্যকর করা হবে। পাশাপাশি রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা প্রদানের ব্যবস্থাও নিশ্চিত করা হবে।’
তিনি বলেন, যাদের অনুসরণ করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি, তারা আমাদের ইমাম ও মুয়াজ্জিন। তাই তাদের সম্মান ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা বিএনপির দায়িত্ব।
শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট মহানগরের শিবগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে ২০ ও ২১ নং ওয়ার্ডের মসজিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন খন্দকার মুক্তাদির। তিনি ধানের শীষকে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের প্রতীক উল্লেখ করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
সভায় সভাপতিত্ব করেন জামেয়া হাতিমিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আমিরুজ্জামান দুলু এবং পরিচালনা করেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউল বারী খোরশেদ।
এছাড়া বক্তব্য রাখেন-অধ্যাপক মকসুদ আলী, নুরুল ইসলাম নুরু, রুমান সিদ্দিকী, প্রধান শিক্ষক আব্দুল মুনিম, মাওলানা নুর আহমদ কাসিমী, মাওলানা শিহাব উদ্দিন, মুফতি ইলিয়াস আহমদ, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা এহতেশামুল হক কাশেমী, মাওলানা আশরারুল হকসহ অন্যান্যে। দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।
হাটখোলা ইউনিয়নের জনসভায় মুক্তাদির
বৃহস্পতিবার রাত ৮টায় সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত জনসভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির। উমাইরগাঁও কলেজ মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নির্বাচনী নাগরিক কমিটির আহবায়ক আপ্তাব উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, বিএনপি নেতা জৈন উদ্দিন, কামাল আহমদ, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন মাহফুজ মুরাদ ও নিজাম উদ্দিন।
অন্যান্য কর্মসূচি
শুক্রবার খন্দকার মুক্তাদির জুম্মার নামাজ আদায় করেন জল্লারপাড় জামে মসজিদে এবং মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল ৪টায় তিনি করেরপাড়ায় শ্রীহট্ট সৎসংঘ বিহারে হিন্দু ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে যোগ দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




