বাউল আবুল সরকারের শা*স্তির দাবিতে জৈন্তাপুরে মি*ছিল
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১১ AM

বাউল আবুল সরকারের শা*স্তির দাবিতে জৈন্তাপুরে মি*ছিল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১১:১৫:১৪ PM

বাউল আবুল সরকারের শা*স্তির দাবিতে জৈন্তাপুরে মি*ছিল


আল্লাহকে নিয়ে 'কটূক্তি' করার অভিযোগে অভিযুক্ত বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটের জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে জৈন্তাপুর বাসস্ট্যান্ডে খাদিমুল ইসলাম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুশ শাকুর। বক্তব্য দেন খাদিমুন ইসলাম ঐক্য পরিষদ জৈন্তাপুরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আরশাদ আহমদ, 

যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, একজন বাউল কর্তৃক মহান আল্লাহতায়ালাকে নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অপকর্মের জন্য বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে।

বক্তারা অন্তবর্তীকালীন সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জৈন্তা বার্তা/আরআর