সিলেটসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৮ PM

সিলেটসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০১:১০:০৮ PM

সিলেটসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

ছবি : সংগৃহীত


সিলেটসহ দেশের ছয় জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ রবিবার (২৪ মে) সন্ধ্যার মধ্যে ছয় জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, সিলেট, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

জৈন্তাবার্তা / আরআর