কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জ রি মা না
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১৬ PM

কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জ রি মা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০৬:৫৩:০৮ PM

কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জ রি মা না

সংগৃহিত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালানো হয়েছে। ঈদকে সামনে রেখে দূর্ঘটনা এড়াতে বিভিন্ন যানবাহনে এই তল্লাশী চালানো হয়। রবিবার (২৪মে) সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের ধলাই সেতুর সামনে টিআই (এডমিন) সাহাবুদ্দিনের নেতৃত্বে এই চেকপোস্টে অভিযান চলে।

চেকপোস্ট তল্লাশীতে যানবাহনের কাগজ সঠিক না থাকলে ও মোটরসাইকেল চালকদের লাইসেন্স এবং হেলমেট না থাকলে মামলা দেওয়া হচ্ছে।

ট্রাফিক পুলিশ জানায় সামনে ঈদ আর ঈদকে কেন্দ্র করে কিছু কিশোর ও যুবক মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালায়। এবং তাদের অনেকেরই গাড়ির কাগজ থাকেনা কিংবা হেলমেট পড়তে অনিহা। আবার অনেকে অন্যের গাড়ি নিয়ে উশৃংখল ভাবে গাড়ি চালায়। এই ধরনের গাড়ি যাতে রাস্তায় কেউ না চালায় সেজন্য এই চেকপোস্টে তল্লাশী।

টিআই (এডমিন) সাহাবুদ্দিন জানান চালকদের সচেতন করতে এই চেকপোস্ট করা হচ্ছে। সিলেটের ১১টি থানার ভাইটাল পেয়েন্টে গুলোতে এমন চেকপোস্ট করা হচ্ছে।

জৈন্তাবার্তা/সুলতানা