ছবি:সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে রবিবার (২৪মে) বেলা ৩টায় এই মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়।
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লুর রহমান ও জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এর নির্দেশনায় এই মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়। এদিন থানা কম্পাউন্ড থেকে একটি বিশাল মহড়া বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে জনসচেতনার বার্তা পৌঁছে দেয়। মহড়াটি চেকপোস্ট সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়।
মহড়ায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল নোমান, কোম্পানিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার সহ পুলিশের এসআই, এএসআই ও ফোর্স সহ শতাধিক পুলিশ সদস্য।
পুলিশ জানায় এই আয়োজনের মূল লক্ষ্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সাড়া প্রদান, আন্তঃইউনিট সমন্বয় এবং শৃঙ্খলা ও প্রস্তুতির বাস্তব যাচাই। একইসাথে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাগত দায়িত্ববোধকে আরও সুসংহত করা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




