সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে- এমপি মুফতি আবুল হাসান
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১০ PM

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে- এমপি মুফতি আবুল হাসান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ১০:০০:২১ PM

সবাইকে  বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে-  এমপি মুফতি আবুল হাসান

ছবি:সংগৃহীত


সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ বাংলাদেশ গড়তে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার (২৩ মে) জকিগঞ্জের জামেয়া ইসলামীয়া দারুসসুন্নাহ মুহাম্মাদিয়া লামারগ্রাম মাদরাসা প্রাঙ্গণে নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচির আওতায় সিলেট জেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন নকশী বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম জয়নাল, ফাইন্যান্স ডিরেক্টর সাংবাদিক মো. হাবিবুর রহমান, হাফিজ আহমদ আলী রায়পুরী, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবু হানিফা, জামিয়া ছায়িদিয়া আনন্দপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান, সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহ, আহমেদ হোসাইন আইমান, জাকারিয়া আহমদ প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ