সিলেটে নজরুল একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪৩ PM

সিলেটে নজরুল একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০২:২৭:৩৭ PM

সিলেটে নজরুল একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত


সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী কবি নজরুল একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে একাডেমি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাডেমির সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এবং আজীবন সদস্য আমিনুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, হিমাংশু বিশ্বাস, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, বদরুদ্দোজা বদর, আহমদ জুলকার নাঈম, অধ্যাপক ফরিদ আহমদ, মাহবুব কাদীর শাহী, মাহবুবুল হক চৌধুরী, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, আলতাফ হোসেন সুমন, শাকী মো. মঞ্জুরুল কাদির, মো. তৈয়ব রহমান, এম এ হান্নান, আশরাফ গাজী, মো. মনিরুল ইসলাম, অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, এনামুল কুদ্দুস চৌধুরী, আশরাফ হোসেন আরমান, কামরুজ্জামান দিপু, খলিলুর রহমান খোকন, সিদ্দিক আহমদ জালাল, অ্যাডভোকেট অধুফ আহমদ, আবু সাঈদ, সি এম আব্দুল্লাহ আরিফ, রায়হান এইচ খান, মাজহারুল ইসলাম মেনন, বাবুল দত্ত, সাজন আহমদ সাজু, শামসীর হারুনুর রশীদ, আব্দুল্লাহ আস সাকির আহমদ সিকদার, শামসুর রহমান সুজা, জুবায়ের আহমদ জুবের, মকসুদ আহমদ, এ বি এম সরওয়ার হোসেন, কাদির বখত চৌধুরী রুবেল, রোমান আহমদ, এহসানুল করিম মিশু, জাহাঙ্গীর আলম, শিবির আহমদ, তছির আলী, শামসুল আলম শাহীদ, আমিনুল ইসলাম, এম জে এইচ জামিল, মো. নুরুল ইসলাম প্রমুখ।

সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিমকে আহ্বায়কের দায়িত্ব প্রদান এবং তাঁর মাধ্যমে সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠনের প্রস্তাব করেন। উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব সমর্থন করলে বদরুজ্জামান সেলিমকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। একই সাথে আগামী দিনে নজরুল একাডেমির পরিচালনা পরিষদ গঠনে সহযোগিতার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে নবনিযুক্ত আহ্বায়ক বদরুজ্জামান সেলিম বলেন, আগামী ১৫ দিনের মধ্যে যাঁরা একাডেমির আজীবন সদস্য হতে চান, তাঁরা ২ হাজার টাকা ফি দিয়ে ফরম সংগ্রহপূর্বক সদস্য হতে পারবেন। এরপর আমরা সবাই সম্মিলিতভাবে একটি শক্তিশালী পরিচালনা পরিষদ গঠন করব এবং নজরুল একাডেমির অতীত গৌরব ও ইতিহাস ফিরিয়ে আনব।

জৈন্তাবার্তা/আরআর