কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:২৪ PM

কৃষক সমাবেশে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৮:২০:১০ PM

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে

ছবি:সংগৃহীত


গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেছেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষক। কৃষকদের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে জেলা তথ্য অফিস আয়োজিত কৃষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, জনসচেতনতা সৃষ্টি এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

মো. আবদুল জলিল বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য ১০ ধরনের সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, এসব সুবিধার মধ্যে রয়েছে সার ও বীজ সহায়তা, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির ক্ষেত্রে বীমা সুবিধা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং দুর্যোগের আগাম বার্তা কৃষকের মোবাইল ফোনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। এছাড়াও কৃষকদের কল্যাণে আরও বিভিন্ন সেবা পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক উল্লেখ করে তিনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের ওপর দায়িত্ব অর্পণ করে। তাই কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভি, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল এবং সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রুমেল।

সমাবেশে স্থানীয় কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

এমসি কলেজের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: প্রশাসক কাইয়ুম চৌধুরী
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা
জেনেভায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিলেন আরিফুল হক চৌধুরী
এসএমপি'র অ'ভিযানে গ্রে'প্তার ১৮৪ জন
বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম
বিয়ানীবাজারে প্রায় ৪৭ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন
মাধবপুরে প্র*তিবন্ধী কিশোরী ধ*র্ষণ মা*মলার প্রধান আ*সামি গ্রে*প্তার
চাঁদা না দেওয়ায় চিকিৎসক ও তাঁর ভাইয়ের ওপর হা*মলার অ*ভিযোগ
সিলেট-ঢাকা মহাসড়কে বাস খা*দে পড়ে নারী-শিশুসহ নি*হত ৪, আ*হত ১০