বালাগঞ্জকে মডেল উপজেলা করতে কাজ করতে চাই
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:২৬ PM

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ

বালাগঞ্জকে মডেল উপজেলা করতে কাজ করতে চাই

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৯:০৪:৫১ PM

বালাগঞ্জকে মডেল উপজেলা করতে কাজ করতে চাই

ছবি:সংগৃহীত


সিলেটের বালাগঞ্জ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথ বলেছেন, জেলার অন্যান্য উপজেলার তুলনায় বালাগঞ্জ এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সমন্বিত পরিকল্পনা ও সবার সহযোগিতার মাধ্যমে বালাগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে তিনি কাজ করতে চান।

মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় অংশ নিয়ে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. আব্দুল জলিল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, বীর মুক্তিযোদ্ধা করুণা দাশ ভৈরব, বিএনপি নেতা শহিদুল হক সুহেল, তোফায়েল আহমদ, শেখ জামাল আহমদ খলকু, মাওলানা কুতুব উদ্দিন, মনির হোসেন, মাসুক মিয়া, সমাজসেবক মাওলানা তারিকুল ইসলাম, মীম হোসাইন, বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ ডি.এন. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সমিরুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জামাল আহমদ, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, আমির আলী, আবুল কাসেম অফিক, জাকির হোসেন, এম.এ. কাদির, কাউসার আহমদসহ অনেকে।

এ সময় প্রশাসনিক কর্মকর্তা শফিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা, উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ, স্বাস্থ্যসেবা, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, পর্যটন উন্নয়ন, শীতলপাটি শিল্পের প্রসার, জন্মনিবন্ধন সেবা, দুর্নীতি প্রতিরোধ, বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ, কর্মকর্তাদের অফিসে উপস্থিতি নিশ্চিতকরণ, স্টেডিয়াম নির্মাণ, পোনা মাছ সংরক্ষণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দীর্ঘস্থায়ী বন্যা, নদীভাঙন, হাওর উপজেলা ঘোষণা, কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণ, ফেরিঘাট এবং জলাবদ্ধতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় ইউএনও মেরিনা দেবনাথ বলেন, ‘সমস্যা অনেক, তবে সেগুলো চিহ্নিত করে পরিকল্পিতভাবে কাজ করলে উন্নয়ন সম্ভব। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বালাগঞ্জকে একটি মডেল উপজেলায় পরিণত করা যাবে।’

তিনি বালাগঞ্জের ঐতিহ্য, নামকরণের ইতিহাস এবং শীতলপাটির প্রতি নিজের আগ্রহ ও ভালো লাগার কথাও তুলে ধরেন।

উল্লেখ্য, মেরিনা দেবনাথ এর আগে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিশোরগঞ্জের বাসিন্দা মেরিনা দেবনাথের স্বামী একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি দুই সন্তানের জননী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

এমসি কলেজের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: প্রশাসক কাইয়ুম চৌধুরী
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা
জেনেভায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিলেন আরিফুল হক চৌধুরী
এসএমপি'র অ'ভিযানে গ্রে'প্তার ১৮৪ জন
বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম
বিয়ানীবাজারে প্রায় ৪৭ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন
মাধবপুরে প্র*তিবন্ধী কিশোরী ধ*র্ষণ মা*মলার প্রধান আ*সামি গ্রে*প্তার
চাঁদা না দেওয়ায় চিকিৎসক ও তাঁর ভাইয়ের ওপর হা*মলার অ*ভিযোগ
সিলেট-ঢাকা মহাসড়কে বাস খা*দে পড়ে নারী-শিশুসহ নি*হত ৪, আ*হত ১০