ছবি:সংগৃহীত
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নগরের বন্দরবাজারে জমিয়ত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কোতোয়ালি থানা ছাত্র জমিয়তের দায়িত্বশীল হাফিজ আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ছাত্র-জনতার এক ঐতিহাসিক জাগরণ। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছিল। তাই জুলাইয়ের চেতনাকে ধারণ করে সব ধরনের স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর ছাত্র জমিয়তের সহসভাপতি হাফিজ নুরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক শাকির আলম, কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক খুবায়েব বিন জামিল, মোগলাবাজার থানা শাখার সাধারণ সম্পাদক নুরুদ্দীন রফিকী, দক্ষিণ সুরমা থানা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আজিজ এবং শাহপরান থানা শাখার সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আখতারুজ্জামান তালুকদার।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




