ছবি:সংগৃহীত
ফাস্টফুড ও কৃত্রিম খাবারের ভিড়ে নতুন প্রজন্ম ধীরে ধীরে দেশীয় ফলের স্বাদ ও পুষ্টিগুণ থেকে দূরে সরে যাচ্ছে। সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দেশীয় ফলের কোনো বিকল্প নেই। সাংবাদিকতার পাশাপাশি এমন ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত।
বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ থানা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত 'ফল উৎসব-২০২৬' অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান নয়ন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আশিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল ও সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক উবায়েদ আহমদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাস্টার আবুল খায়ের, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গিয়াস উদ্দিন, কোম্পানীগঞ্জ থানা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, যুব ও ক্রীড়া সংগঠক এখলাস আহমদ এবং কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাঈম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর আজমান আলী, কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সহ-সভাপতি জুয়েল আহমদ, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন সারোয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল টেবিলজুড়ে সাজানো নানা প্রজাতির দেশীয় ফলের বর্ণিল প্রদর্শনী। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারস, তরমুজ, কলাসহ মৌসুমি বিভিন্ন ফলের সমারোহে উৎসবস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। পরে অংশগ্রহণকারীদের মধ্যে ফল পরিবেশনের মধ্য দিয়ে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফল উৎসব-২০২৬-এর সমাপ্তি ঘটে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




