সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, ৫ জন হাসপাতালে
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১০ AM

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, ৫ জন হাসপাতালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৩ ১২:২০:২০ PM

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, ৫ জন হাসপাতালে

ছবি সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বটরতল বাজারে কালিগঞ্জ থেকে ছেড়ে আসা বাসের ও পিকআপের ধাক্কায় ময়নুল হক (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই ) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায় এ সময় পিকআপটি কালিগঞ্জ থেকে যাত্রী নিয়ে শাহগলী বাজারে উদ্দেশ্যে ছেড়ে আসা গাড়ি বটরতল বাজারে আসা মাত্র পেছন থেকে বাসের ধাক্কায় পিকআপটি পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু স্থানে উল্টে যায়। গাড়িতে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

এসময় দুইজন পথচারী রাস্তা পার হতে গেলে দুর্ঘটনার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন ময়নুল। নিহত ময়নুল হক ও আহত জলিল আহমদের বাড়ি উপজেলার বারহাল ইউনিয়নের পরচক গ্রামের বাসিন্দা।

এই বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে, ঘটনাস্থলে কয়জন মারা গেছেন কয়জন আহত হয়েছেন এ বিষয়ে এখনো আমরা জানি না তবে শুনেছি ময়নুল হক নামে একজন হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা গেছেন, বিষয়টি আরো জেনে জানানো হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট