জাফলং নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ PM

জাফলং নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ০২:৪৮:০৫ AM

জাফলং নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত


গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র আল ওয়াজ আরশের (১৫) মরদেহ পাওয়া গেছে। নিখোঁজের দুদিন পর শনিবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্টে এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আরশদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে। তার বাবা জাহিদুল হোসেন পুলিশ পরিদর্শক (ট্রাফিক) হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত।

গত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে আরশ তার বাবা মো. জাহিদুল হোসেনের সঙ্গে পিয়াইন নদে গোসলে নেমেছিল। একপর্যায়ে স্রোতের টানে দুজনই ভেসে যাওয়া শুরু করেন। স্থানীয় লোকজন নৌকা নিয়ে জাহিদুল হোসেনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় আরশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আল ওয়াজ আরশ নিখোঁজের পর থেকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, গোয়াইনঘাট থানা–পুলিশ, জাফলং ট্যুরিস্ট পুলিশের সদস্য এবং স্থানীয়রা দফায় দফায় পিয়াইন নদীর অভিযান চালায়। তবে শুক্রবার সন্ধ্যার আগমুহূর্ত পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি। অবশেষে শনিবার সকাল সাতটার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় আল ওয়াজ আরশের মরদেহ ভেসে উঠে। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জগন্নাথপুরে লোডশেডিংয়ে বি'পর্যস্ত জনজীবন
গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী