নগরবাসীর সুষম উন্নয়নে কাজ করতে প্রস্তুত: আনোয়ারুজ্জামান চৌধুরী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৯ PM

নগরবাসীর সুষম উন্নয়নে কাজ করতে প্রস্তুত: আনোয়ারুজ্জামান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ০৫:১৫:২১ AM

নগরবাসীর সুষম উন্নয়নে কাজ করতে প্রস্তুত: আনোয়ারুজ্জামান চৌধুরী

ছবি সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নগরবাসীর সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করতে আমি প্রস্তুত। সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। নগরবাসীর আশা-প্রত্যাশার ব্যাপারে আমি সচেতন। আমি আমার নির্বাচনীন প্রতিশ্রুতি পূরণে সবার দোয়া ও সহযোগীতা চাই।

তিনি শুক্রবার সিসিক’র বর্ধিত ২৯নং ওয়ার্ডের বদিকোনা জামে মসজিদে জুম’আর নামাজ আদায় করেন। তখন তিনি উপস্থিত সচেতন নাগরিকদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, সিলেট নগরবাসীর প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। সবাই আমাকে কেবল আপন করেই নেননি, ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করেছেন।

তিনি বলেন, আমি জানি সবার আশা আকাংখার কথা। আমি নগরীর অলিগলি ঘুরেছি। এখনো ঘুরছি। আলাপ আলোচানার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করছি। সে অনুযায়ী আমি পরিকল্পনা প্রস্তুত করছি।

তিনি আরও বলেন, নগরীর বর্ধিত এলাকাগুলো উন্নয়নের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে। আমি সবাইকে নিয়ে সুষম উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসায় তা সম্ভব। অচিরেই নগরবাসী তাদের আকাংখার বাস্তবায়ন দেখতে পাবেন।

এসময় তার সাথে ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জগন্নাথপুরে লোডশেডিংয়ে বি'পর্যস্ত জনজীবন
গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী