সিলেটে মসলা ফসলের প্রযুক্তি বিস্তারে গবেষণা সম্প্রসারণ কৃষক সন্নিবদ্ধ কর্মশালা সম্পন্ন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ PM

সিলেটে মসলা ফসলের প্রযুক্তি বিস্তারে গবেষণা সম্প্রসারণ কৃষক সন্নিবদ্ধ কর্মশালা সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ০৭:২৯:৩৩ AM

সিলেটে মসলা ফসলের প্রযুক্তি বিস্তারে গবেষণা সম্প্রসারণ কৃষক সন্নিবদ্ধ কর্মশালা সম্পন্ন

ছবি সংগৃহীত


সিলেটে মসলা ফসলের প্রযুক্তি বিস্তারে গবেষণা-সম্প্রসারণ-কৃষক সন্নিবদ্ধ কর্মশালা সম্পন্ন হয়েছে। মসলা গবেষণা কেন্দ্র বিএআরআই, শিবগঞ্জ বগুড়ার উদ্যোগে ও সরেজমিন গবেষণা বিভাগ বিএআরআই সিলেট এর সহযোগিতায় ৮ জুলাই শনিবার সকালে নগরীর চন্ডিপুলস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকার নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। তিনি বলেন, মসলা জাতীয় ফসল চাষে লাভবান হলেই কৃষকেরা ধান জাতীয় ফসলের রিপ্লেসমেন্ট হিসেবে এটি চাষ করবে। আমাদের দেশের গবেষণা প্রতিষ্ঠানসমূহ থেকে মসলার উন্নত মানের আবহাওয়া উপযোগী জাত আবিষ্কৃত হয়েছে। এগুলো সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন করে আমাদের দেশের নিজস্ব চাহিদা পূরণে সচেষ্ট হতে হবে। দেশের পতিত জমি অনাবাদি জমি, রাস্তার পাড়, পুকুর পাড়, জমির আইল বাড়ির আঙ্গিনায় মসলা চাষের আওতায় আনতে হবে। দেশে মসলা চাষকে আরো কৃষক বান্ধব করতে সংশ্লিষ্টদের আরো আন্তরিক হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএই সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন খান, বারি গাজীপুরের পরিকল্পনা ও মূল্যান উইং এর পরিচালক ড. দিলোয়ার আহমদ চৌধুরী, সেবা ও সরবরাহ উইং পরিচালক ড. ফেরদৌসী ইসলাম। 

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মসলা গবেষণা কেন্দ্র বগুড়া’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলফিকার হায়দার প্রধান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমগকে গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শৈলেন্দ্র নাথ মজুমদার। ১ম পর্বে সেশন চেয়ারম্যান ছিলেন বিএআরসি ফার্মগেট, ঢাকার নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোঃ বখতিয়ার। র‌্যাপোটিয়ার্স- আমগকে বারি গাজীপুর এর প্রধান বৈজ্ঞান কর্মকর্তা ড. মো. ইকবাল হক, মগকে বগুড়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদুল হাসান ও ড. মো. আশরাফুল আলম।

কারিগরি প্রবন্ধ উপস্থাপন করেন মগকে বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম। ২য় পর্বে সেশন চেয়ারম্যান ছিলেন- বিএআরআই গাজীপুর এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষজ্ঞ বিজ্ঞানী, বারি গাজীপুরের সেবা ও সরবরাহ উইং পরিচালক ড. ফেরদৌসী ইসলাম, ডিএই সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন খান।

র‌্যাপোটিয়ার্স ছিলেন- সগবি বারি সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, মগকে বগুড়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. নুর আলম চৌধুরী ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ। 

বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্প, মগকে, বিএআরআই শিবগঞ্জ বগুড়ার অর্থায়নে দিনব্যাপী কর্মশালায় সিলেট অঞ্চলের শতাধিক কৃষক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জগন্নাথপুরে লোডশেডিংয়ে বি'পর্যস্ত জনজীবন
গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী