আওয়ামী লীগের শক্তি তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষ : প্রবাসীকল্যাণ মন্ত্রী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৯ PM

আওয়ামী লীগের শক্তি তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষ : প্রবাসীকল্যাণ মন্ত্রী

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ০৭:৩০:৩৩ AM

আওয়ামী লীগের শক্তি তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষ : প্রবাসীকল্যাণ মন্ত্রী

ছবি সংগৃহীত


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগের শক্তি তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষ। আওয়ামী লীগের আজকের যৌথ কর্মীসভায় বিপুল মানুষের সমাগম উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে এই দলের শেকর কতটা বিস্তৃত কতটা মজবুদ।

তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী দলের যে কোনো কর্মী হতে পারে। তবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করে যাকে মনোনয়ন দেবেন আমরা সকলেই তার পক্ষে কাজ করতে হবে। এছাড়াও মন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।

৮ জুলাই শনিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে।

নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন  যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিসবাহ আহমদের পরিচালনায় যৌথ কর্মী সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল প্রমুখ।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জগন্নাথপুরে লোডশেডিংয়ে বি'পর্যস্ত জনজীবন
গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী