সিলেট বিস্তারিত যোগ্যতা থাকা সত্ত্বেও তরুণরা সরকারি চাকরি থেকে বঞ্চিত: যুবদল সভাপতি
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৯ PM

সিলেট বিস্তারিত যোগ্যতা থাকা সত্ত্বেও তরুণরা সরকারি চাকরি থেকে বঞ্চিত: যুবদল সভাপতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ০৭:৩২:১৭ AM

  সিলেট  বিস্তারিত যোগ্যতা থাকা সত্ত্বেও তরুণরা সরকারি চাকরি থেকে বঞ্চিত: যুবদল সভাপতি

ছবি সংগৃহীত


সকল রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও  দেশের অগণিত তরুণ আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন  যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (৮ জুলাই) সিলেটের এক অভিজাত রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন  টুকু। সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সামনে রেখে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

তিনি বলেন, বর্তমান সরকার চাকরি প্রদানের বেলায়  মেধা-যোগ্যতা বিবেচনা না করে, দলীয় পরিচয় বিবেচনায় চাকরি দিচ্ছে। সকল রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও  দেশের অগণিত তরুণ আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন এই বঞ্চিত তরুণরাই সমাবেশকে সফল করে তুলবেন। 

তিনি আরও বলেন, দেশের মানুষের এখন ভোটের অধিকার নেই। গত ১৫ বছরে দেশে চার কোটি নতুন ভোটার হয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারছেন না। দেশ পড়েছে হায়েনার কবলে। কথা বলারও স্বাধীনতা নেই। দেশ ও জনগণের পক্ষে পক্ষে কথা বললেই খুন অথবা গুম হতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই দেশজুড়ে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রোববার (৯ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল  ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

এক প্রশ্নের জবাবে টুকু বলেন, ইতিপূর্বে আমরা দেশের অন্যান্য জায়গায় যখন সমাবেশ করার ঘোষণা দিয়েছি, তখন সরকার দলীয় সংগঠন যুবলীগ থেকে একই জায়গায় একই সময়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে সমাবেশ করতে গিয়ে  কোনো বড় ধরনের বাধার মুখে পড়তে হয়নি। 

টুকু বলেন, সমাবেশকে সামনে রেখে সাত দিন ধরে সিলেট লিফলেট বিতরণ ও প্রচারণা চলছে। তারুণ্যের সমাবেশকে সামনে রেখে সরকার দলের অঙ্গ সংগঠনের কোনো আয়োজন আমাদের সমাবেশে বাধা হবে না বলে আমি আশাবাদী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জগন্নাথপুরে লোডশেডিংয়ে বি'পর্যস্ত জনজীবন
গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী