সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি : মেয়র আনোয়ারুজ্জামান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪০ PM

সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি : মেয়র আনোয়ারুজ্জামান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৩ ১০:১৩:৪৪ AM

সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি : মেয়র আনোয়ারুজ্জামান

ছবি সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন- সিলেটের মাটি বরাবরই আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাটি। আজ আবার এই ঐতিহাসিক সত্যটা প্রমাণ করলেন সিলেটের আওয়ামী লীগ যুবরীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

রোববার (৯ জুলাই) সিলেট রেজিস্ট্রারি মাঠে আওয়ামী যুবলীগের কেন্দ্রঘোষিত তারুণ্যের জয়যাত্রা শীর্ষক সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুজ্জামান আরও বলেন- এই সিলেটের মাটিতে দেশ এবং সরকারবিরোধী কোনো ষড়যন্ত্র করলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি। আর বিএনপি ক্ষমতার লোভে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আর তাই আজ সারা বিভাগ থেকে ভাড়া করে যে পরিমাণ লোক তারা নগরীতে নিয়ে এসেছে, তারচে বেশী মানুষ এসে যোগ দিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবলীগের আহ্বানে আসা এই তারুণ্যের জয়যাত্রা কর্মসূচিতে। এতেই প্রমাণ হয়, তাদের জনপ্রিয়তা এখন তলানিতে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: