আইপিএলে কোহলির নতুন ইতিহাস
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৬ PM

আইপিএলে কোহলির নতুন ইতিহাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ১১:২৫:৫১ AM

আইপিএলে কোহলির নতুন ইতিহাস

ছবি : সংগৃহীত


রেকর্ড আর ভিরাট কোহলি যেন সমান্তরাল শব্দ, একসাথে চলতে ভালোবাসেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আরও একটি রেকর্ড গড়লেন এ ব্যাটার। এই টুর্নামেন্টে তার ব্যাট থেকে আসা বাউন্ডারির সংখ্যা এখন এক হাজার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামার আগে কোহলির আইপিএল বাউন্ডারির সংখ্যা ছিল ৯৯৮টি। হাজার বাউন্ডারির মাইলফলকে পৌঁছাতে বাকি ছিল মাত্র দু’টি।ম্যাচে ১৪ বলে ২২ রান করে আউট হওয়ার আগেই অবশ্য এক হাজার বাউন্ডারির মাইলফলক স্পর্শ করেন তিনি। যদিও কোহলির নতুন রেকর্ডের দিনে দিল্লির কাছে হেরেছে তার দল।

এই পরিসংখ্যানে কোহলির আশেপাশে কেউ নেই। একমাত্র শিখর ধাওয়ান ৯০০ বাউন্ডারির মাইলফলকে। বাঁহাতি ভারতীয় ওপেনার ৭৬৮ চার ও ১৫২ ছয় মিলিয়ে ৯২০ বাউন্ডারির মালিক।তালিকার তিনে থাকা অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার মেরেছেন ৮৯৯টি চার-ছক্কা। তবে মেগা নিলামে ওয়ার্নারকে কোনো দল না নেওয়ায় আইপিএলে খেলা হচ্ছে না ৩৮ পেরোনো এ অজি তারকার।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ চার-ছক্কা মারা শীর্ষ দশ ব্যাটসম্যানের মধ্যে কোহলি, রোহিত শর্মা (৮৮৫) ও মহেন্দ্র সিং ধোনি (৬২৮) এই মৌসুমেও খেলছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু