গোল পাননি মেসি, জিততে পারল না মায়ামি
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৪ PM

গোল পাননি মেসি, জিততে পারল না মায়ামি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ১১:৫৩:২৮ AM

গোল পাননি মেসি, জিততে পারল না মায়ামি

ছবি : ফাইল ফটো


দুর্ভাগ্যের এক রাত পার করলেন লিওনেল মেসি। দুইবার তার নেওয়া ফ্রি-কিক ফিরে আসে গোলবারে লেগে। এছাড়া অফ সাইডের কারণে বাতিল হয়েছে লুইস সুয়ারেসের গোল। তাতে কপাল খুলল না ইন্টার মায়ামিরও। শিকাগোর বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে এই নিয়ে টানা দুই ম্যাচ ড্র করল মায়ামি। তাতে পয়েন্ট টেবিলের চার নম্বরে চলে গেল মেসি-সুয়ারেসদের দল। এখন পর্যন্ত সাত ম্যাচে চার জয়, তিন ড্রয়ে ১৫ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে আটে শিকাগো। একটি ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা কলম্বাসের পয়েন্ট ৮ ম্যাচে ১৮।

মেসি-সুয়ারেসরা দাপট দেখালেও মায়ামি-শিকাগো ম্যাচে নায়ক মূলত দুই দলের গোলকিপার। সব মিলিয়ে সাতটি শট ঠেকান মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি। শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি থামান তিনটি শট।

দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির ফ্রি-কিকে আঙুল ছুঁইয়ে গোল বাঁচান ব্র্যাডি। হতাশ হতে হয় মেসিকে। আর ৮৪তম মিনিটে কর্নার স্পটের কাছ থেকে নেওয়া মেসির ফ্রি-কিক আবারও ফিরে আসে। এবার বাঁধা হয়ে দাঁড়ায় গোলবার। শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু