শিরোপার দৌড়ে টিকে থাকল রিয়াল
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৫ PM

শিরোপার দৌড়ে টিকে থাকল রিয়াল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ১২:৫৭:৫৭ PM

শিরোপার দৌড়ে টিকে থাকল রিয়াল

ছবি সংগৃহীত


শেষ সময়ে ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত গোলেই অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে লা লিগা শিরোপা লড়াইয়ে টিকে থাকল রিয়াল মাদ্রিদ। ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে করা গোলেই বিলবাওকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে কার্লো আনেচেলোত্তির দল।

এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। বাকি ছয় ম্যাচে শিরোপা ধরে রাখার স্বপ্ন এখনো বেঁচে আছে লস ব্লাঙ্কোদের।

লাল কার্ড নিষেধাজ্ঞায় এই ম্যাচে ছিলেন না এমবাপ্পে। এমবাপ্পে বিহীন রিয়াল প্রথমার্ধে খুব বেশি সুবিধা করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে কামব্যাক করে রিয়াল। একের পর এক আক্রমণ করেও যখন গোলের দেখা পাচ্ছিল না রিয়াল তখন মরার উপর খাড়ার ঘা হয়ে আসে ভিএআরে গোল বাতিল।

ম্যাচের ৮২ মিনিটেভিনিসিয়ুস জুনিয়রের করা গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। একটু পর বিলবাও বক্সের ভেতর বেলিংহাম ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন জানায় রিয়াল। তবে তাদের সেই আবেদনও খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত ভালভার্দের দুর্দান্ত গোল এনে দেয় কাঙ্ক্ষিত জয়। এই জয়ে কিছুটা স্বস্তি পেল রিয়াল। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু