সিলেট টেস্ট : ৩ উইকেট হারিয়ে লাঞ্চে জিম্বাবুয়ে
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৫ PM

সিলেট টেস্ট : ৩ উইকেট হারিয়ে লাঞ্চে জিম্বাবুয়ে

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ০১:২৮:৩১ AM

সিলেট টেস্ট : ৩ উইকেট হারিয়ে লাঞ্চে জিম্বাবুয়ে


সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথমার্ধে আশা জাগাচ্ছেন বাংলাদেশের পেসাররা। নাহিদ রানা আর হাসান মাহমুদের তোপে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।

তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন শন উইলিয়ামস আর ক্রেইগ আরভিন। জিম্বাবুয়ের এই দুই ব্যাটার ৯০ বল খেলে গড়েন ৪১ রানের জুটি। 

অবশ্য লাঞ্চের ঠিক আগে এই জুটি ভেঙেছেন নাহিদ রানা। নাহিদ পান তার তৃতীয় উইকেটের দেখা। ৩৯ বলে ৮ রান করে ফেরেন আরভিন।

সবমিলিয়ে ৪ উইকেটে ১৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে জিম্বাবুয়ে। এখনও তারা পিছিয়ে ৫৮ রানে। শন উইলিয়ামস ৩৩ আর ওয়েসলে মাদভেরে ৪ রান নিয়ে ব্যাটিং করছেন।

প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এখন যা করার বোলারদেরই করতে হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু