হামজার চৌধুরীর শেফিল্ডকে হারিয়ে প্রিমিয়ার লিগে বার্নলি
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৫ PM

হামজার চৌধুরীর শেফিল্ডকে হারিয়ে প্রিমিয়ার লিগে বার্নলি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ০৩:১৩:৫১ AM

হামজার চৌধুরীর শেফিল্ডকে হারিয়ে প্রিমিয়ার লিগে বার্নলি

ফাইল ছবি


হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের সামনে সুযোগ ছিল সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার। তবে শেষ ৫ ম্যাচের ৪টিতে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে তারা। চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার (২১ এপ্রিল) বার্নলির বিপক্ষে ২-১ গোলে হেরে যায় শেফিল্ড। হামজাদের এই হারে বার্নলি প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন নিশ্চিত করেছে, তাদের সঙ্গী লিডস ইউনাইটেড। অন্যদিকে শেফিল্ডকে নামতে হবে প্লে’অফের কঠিন লড়াইয়ে।

৪৪ ম্যাচ শেষে বার্নলি ও লিডস দু দলেরই সংগ্রহ ৯৪ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ শেষে ৮৬ পয়েন্ট নিয়ে শেফিল্ড অবস্থান করছে টেবিলের তৃতীয় স্থানে। হামজাদের ২ পয়েন্ট জরিমানা না হলে অবশ্য কাগজে-কলমে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা এখনো টিকে থাকত। লিগে আরো দুটো ম্যাচ বাকি থাকলেও শেফিল্ডের প্লে’অফ খেলতেই হবে।

প্লে’অফে প্রথমে হোম অ্যান্ড অ্যাওয়েতে ষষ্ঠ স্থানে থাকা দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে হবে শেফিল্ডকে। সেখানে জিতলে তারা উঠবে ফাইনালে। এরপর ফাইনাল ম্যাচ জিতলেই পাবে প্রিমিয়ার লিগের টিকিট। গত বছর শেফিল্ডের মতো অবস্হানে থাকা লিডস প্লে’অফ ফাইনালে হেরে যায় সাউদাম্পটনের কাছে। এবার সেই লিডস সরাসরি প্রিমিয়ারে উঠে গেলো।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু