সাকিব-তামিমদের বিদায়ে তরুণদের সুযোগ দেখছেন মিরাজ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৬ PM

সাকিব-তামিমদের বিদায়ে তরুণদের সুযোগ দেখছেন মিরাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০৮:১১:৫৪ AM

সাকিব-তামিমদের বিদায়ে তরুণদের সুযোগ দেখছেন মিরাজ

ছবি : সংগৃহীত


ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ রোববার ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজ। পরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কথা বলেন তিনি।

এই অলরাউন্ডার মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জ। আর সব পারফরম্যান্সই মূল্যায়ন হয় আন্তর্জাতিক মাপে। মিরাজ বলেন, 'আন্তর্জাতিক ম্যাচ সবসময়ই কঠিন হয়, সেটা আপনি যে দলের বিপক্ষেই খেলেন। বড় দল বা ছোট দল এমন নয়। পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই হিসাব হবে।'

সম্প্রতি বাংলাদেশের অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার অবসরে গেছেন। এই তালিকায় আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা। এ নিয়ে মিরাজ বলেন, 'তরুণ খেলোয়াড়দের সুযোগ আসতে পারে। ওয়েস্ট ইন্ডিজে আমরা যেই ম্যাচটা জিতেছিলাম, সেই ম্যাচে অনেক অভিজ্ঞ খেলোয়াড়রা ছিল না।'

'তরুণ খেলোয়াড়েরা সুযোগ পেয়েছিল। আবার এই সিরিজেও অনেক তরুণ খেলোয়াড়দের সুযোগ হবে। তবে সুযোগের সাথে সাথে তাদের পারফর্ম করাও খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েরা অবসরে চলে গেছেন।'-যোগ করেন তিনি।

ভবিষ্যৎ দিক বিবেচনা করে মিরাজ বলেন, 'দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদেরই পারফর্ম করতে হবে। আমাদের দলটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে এবং দায়িত্ব আমাদের সবার। কীভাবে ভালো করা যায় দেখতে হবে। এসব সিরিজগুলোতে ভালো করে আমরা যেখানে উন্নতি করতে পারি সেগুলো করতে এবং বাংলাদেশকে (উপরে) নিয়ে যেতে হবে।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু