কুলাউড়ায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

কুলাউড়ায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ০৬:২৯:৫৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মৌলভীবাজারের কুলাউড়ায় পাঠক নন্দিত যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। যায়য়ায়দিন ফ্রেন্ডস ফোরাম, কুলাউড়া’র আয়োজনে রোববার (৯ জুন) বিকালে কুলাউড়া পৌরসভা হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যায়যায়দিনের কুলাউড়া প্রতিনিধি  আবদুল আহাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কৈশ্যন্যু মারমা, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, নিউ নেশন জেলা প্রতিনিধি এম মছব্বির আলী, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সময়ের আলো জেলা প্রতিনিধি সাইদুল হাসান শিপন, মানব কণ্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, দৈনিক জৈন্তাবার্তা ও  কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, অনুলিপি কুলাউড়ার প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু, দেশের কণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, ভোরের পাতা প্রতিনিধি রুবেল বক্স পাবেল, চ্যানেল কুলাউড়ার সম্পাদক শামছ উদ্দিন বাবু, কুলাউড়ার ডাক ডট কমের রুহুল আমিন। 

আলোচনা সভায় বক্তারা যায়যায়দিনের ভূইয়সী প্রশংসা করে বলেন, পাঠক নন্দিত যায়যায়দিন এদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। দৈনিক যায়যায়দিন এই ১৯ বছরে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, প্রগতিশীলতা, ভাষা ও প্রযুক্তি ব্যবহার অক্ষুণ্ণ রেখে চলেছে। বক্তারা যায়যায়দিনকে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটি যেন তার অবস্থান ধরে রাখে সে প্রত্যাশা করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক