গোয়াইনঘাটের ৫টি গ্রামের শিশুদের একমাত্র ভরসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

গোয়াইনঘাটের ৫টি গ্রামের শিশুদের একমাত্র ভরসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ০৯:১০:১৫ অপরাহ্ন

গোয়াইনঘাটের ৫টি গ্রামের শিশুদের একমাত্র ভরসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

সংগৃহীত


​সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিশাল জনবসতিপূর্ণ পাঁচপাড়া এলাকা। ৫টি গ্রামের হাজার হাজার মানুষের বসবাস হলেও দীর্ঘ দিনেও এখানে গড়ে ওঠেনি কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়। ​শিক্ষার আলো থেকে কোমলমতি শিশুরা যেন বঞ্চিত না হয়, সেজন্য বাধ্য হয়ে এলাকাবাসী নিজেদের অর্থায়ন ও উদ্যোগে পরিচালিত করেছেন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এই একটিমাত্র স্কুলই ওই এলাকার ৫টি গ্রামের শিশুদের পড়াশোনার একমাত্র ভরসা। ​তবে সরকারি অনুদান ও অবকাঠামোগত সহায়তার অভাবে খুঁড়িয়ে চলছে স্কুলটির কার্যক্রম। পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বেঞ্চ ও শিক্ষা উপকরণের ঘাটতির কারণে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে ছোট্ট সোনামনিদের স্বাভাবিক পড়াশোনা। বিশেষ করে দূরের স্কুলে যাওয়ার ঝুঁকি এড়াতে এই স্কুলটি টিকিয়ে রাখা জরুরি হলেও স্থানীয়দের একার পক্ষে এর দীর্ঘস্থায়ী ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। 

​৫টি গ্রামের এই কোমলমতি শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করতে পাঁচপাড়া এলাকায় অতি দ্রুত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট কতৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন পাঁচপাড়া এলাকার শিশুদের এই সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম