শিক্ষকরাই সমাজের সবচেয়ে সম্মানী ও জ্ঞানী মানুষ : সংবর্ধনা অনুষ্ঠানে হাকিম চৌধুরী
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিক্ষকরাই সমাজের সবচেয়ে সম্মানী ও জ্ঞানী মানুষ : সংবর্ধনা অনুষ্ঠানে হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৫:৫৪:৩৫ অপরাহ্ন

শিক্ষকরাই সমাজের সবচেয়ে সম্মানী ও জ্ঞানী মানুষ : সংবর্ধনা অনুষ্ঠানে হাকিম চৌধুরী

সংগৃহীত


সমাজ ও রাষ্ট্র গঠনের মূল কারিগর হচ্ছেন শিক্ষকরা। তাঁদের ত্যাগ, নিষ্ঠা ও জ্ঞান বিতরণের ফলেই একটি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে। তাই সমাজের প্রতিটি স্তরে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

আঙ্গারজুর আলীম মাদ্রাসার গুণীজন শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সাবেক উপজেলা  চেয়ারম্যান  আব্দুল হাকিম চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, “শিক্ষকরাই হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানী ও প্রকৃত জ্ঞানী মানুষ। তাঁরা নিজেরা প্রদীপের মতো আলো ছড়িয়ে দিয়ে সমাজের সব অন্ধকার দূর করেন এবং একটি প্রজন্মকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলেন। একজন শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না, তিনি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সঠিক পথের দিশা দেন।”

তিনি আরও যোগ করেন, “আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তির প্রসার ঘটলেও আদর্শ শিক্ষকের বিকল্প নেই। সমাজে শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করলে মেধা ও প্রজ্ঞার বিকাশ বাধাগ্রস্ত হবে। শিক্ষক সমাজের যথাযথ মূল্যায়ন করা গেলে একটি সমৃদ্ধ ও আলোকিত দেশ গড়ে তোলা সম্ভব।”

 রবিবার ১ নভেম্বর সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে এডহক কমিটি ও প্রাক্তন ছাত্র পরিষদের  উদ্যোগে আয়োজন করা হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ  আমান উল্লাহর অবসর জনিত বিদায় সংবর্ধনা ও গুণীজন সম্মাননা  অনুষ্ঠানের।

 মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিপন এর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো.মামুনুর রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আমান উল্লাহ,অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল হান্নান সাহেব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি মাহবুব আলম সাধারণ সম্পাদক জসীম উদ্দীন,বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ,ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, পিয়াইনগুল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নান। এলাকার পক্ষে খলিলুর রহমান,হারুন অর রশিদ, নিজাম উদ্দিন, এডহক কমিটির পক্ষে অভিভাবক সদস্য আব্দুল হাশিম চৌধুরী, মিসবাহ আহমদ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, মাওলানা শামছুজ্জামান,  নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আলী আহমদ। 

প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহ সভাপতি মাওলানা শাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য সোয়েব আহমদ, ফখরুল ইসলাম। বর্তমান ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ছাত্র নাজিম ও ইমরান আহমদ।পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সালেহ আহমদ।  

বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ  আমান উল্লাহ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল হান্নান কে প্রাক্তন ছাত্র, মুজিবিয়া ছাত্র সংসদ  ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, মানপত্র ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়। 

এছাড়াও মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয় সাবেক অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান কামালী রাহিমাহুল্লাহ, হাফিজ আব্দুল হাসিব রাহিমাহুল্লাহ ও মাওলানা নুর উদ্দিন রাহিমাহুল্লাহ এর পরিবারকে।

আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হেলাল আহমদ,  সহকারী শিক্ষক মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা নুরুল আলম, মাওলানা খসরুজ্জামান, প্রাক্তন ছাত্র পরিষদের সহ সভাপতি এনাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ, কোষাধ্যক্ষ হাফিজ গুলজার আহমদ, নাইমা লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা শামীম আহমদ,মাদ্রাসার সহকারী শিক্ষক, সদস্য তানিম আহমদ, হাফিজ সালেহ আহমদ, হাফিজ ফাহিমুজ্জান,মহি উদ্দিন জুবায়ের, হাফিজ জুবায়ের আহমদ,হাফিজ ফেরদৌস, মারুফ আহমদ, হুসাম উদ্দিন, আশরাফুল ইসলাম, বুরহান উদ্দিন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ, আ/টক ২
সিলেটে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু