জৈন্তাপুরে যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক বিতরণ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

জৈন্তাপুরে যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০২:৩৭:২৫ অপরাহ্ন

জৈন্তাপুরে যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক বিতরণ


“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সফল যুব সংগঠন এবং আত্মকর্মীদের সম্মাননা প্রদান করা হয়।

রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।অনুষ্ঠানে মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুনন্দা রায় বলেন, যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন ধরনের ঋণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। জৈন্তাপুরে সাড়ে পাঁচ মাসের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, এ উপজেলার যুবকেরা অত্যন্ত কর্মঠ, দক্ষ ও উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আগ্রহী। তাদের প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, এগিয়ে যাওয়ার সুযোগ এবং সহযোগিতা।

তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দপ্তরগুলোর বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় যুবকদের সম্পৃক্ত করতে হবে, যাতে তারা সরকারের গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি দেশ গঠনেও ভূমিকা রাখতে পারে।

যুবকদের উদ্দেশে তিনি বলেন, অলস সময় কাটানো থেকে বিরত থাকতে হবে। পরিশ্রম, সৃজনশীলতা ও সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি যুবকদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম,  উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মাধ্যমিক  একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, জৈন্তাপুর উপজেলা যুবদলের সদস্যসচিব সোহেল আহমেদ, বিয়াম ডাক্তার কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আল মামুন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব সংগঠকরা।

অনুষ্ঠানে যুব সংগঠকদের মধ্যে বক্তব্য দেন শামীম আহমেদ ও ফারুক আহমেদ। এছাড়া সফল আত্মকর্মী সালমান শাহ ও সাইফুর রহমান এবং সফল খামারি মোহাম্মদ শামসুদ্দিন তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে স্থানীয় সফল যুব সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সফল আত্মকর্মীদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ, আ/টক ২
সিলেটে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু