প্রবাসীর পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অ*ভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মা ম লা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

প্রবাসীর পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অ*ভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মা ম লা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০৫:১১:২১ অপরাহ্ন

প্রবাসীর পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অ*ভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মা ম লা

সংগৃহীত


বড়লেখায় উত্তরাধিকারি সনদ জালিয়াতি করে কয়েক কোটি টাকার পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগে ভাই-বোন, সৎমা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ১১ অক্টোবর সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত নং-৪) আদালতে মামলা করেছেন বিয়ানীবাজার পৌরসভা এলাকার যুক্তরাজ্য প্রবাসী লুতার রহমান। মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান পিবিআইকে তদন্ত করে ২৪ নভেম্বর ধার্য তারিখে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী সায়দুর রহমান।  মামলার বাদি লুতার রহমান বিয়ানীবাজার পৌরসভা এলাকার সুপাতলা গ্রামের মৃত নিছার আলীর পুত্র। 

মামলার আসামীরা হলেন, লুতার রহমানের ভাই মৃত নিছার আলীর ছেলে আব্দুর রহমান (৫২), ফয়জুর রহমান (৫০), বোন রোকিয়া বেগম (৪৮) এবং সৎ মা মৃত নিছার আলীর দ্বিতীয় স্ত্রী আনোয়ারা খাতুন (৬৫), উত্তরাধিকারি সনদ জালিয়াতির আবেদনকারি বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মো. সাইদুর রহমান (৩৫) ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ।মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার সুপাতলা গ্রামের নিছার আলী দুই বিয়ে করেন। প্রথম পক্ষের স্ত্রীর সন্তান লুতার রহমান ও তার দুই বোন এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে ও এক মেয়ে। পরিবারের সকল সদস্য প্রবাসে থাকার সুবাধে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যদের যোগসাজসে তাদের নিকট আত্বীয় মামলার ৫নং আসামী সাইদুর রহমান সম্পদ কুক্ষিগত করার উদ্দ্যেশ্যে উত্তরাধিকারি সনদ জাল করে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের পক্ষে সম্পত্তি হাতিয়ে নেন। প্রবাস থেকে দেশে ফিরে প্রথম স্ত্রীর ছেলে মামলার বাদী লুতার রহমান তার পিতা মৃত নিছার আলীর নামীয় সম্পত্তির খোঁজখবর নিলে প্রতারনার বিষয়টি ধরা পড়ে।

লুতার রহমান বলেন, আমরা প্রবাসে থাকার সুযোগে আমার দ্বিতীয় মায়ের সন্তানদের যোগসাজশে তাদের স্বজন সাইদুর রহমান কেয়ারটেকার হিসাবে আমার পিতার সম্পত্তি দেখাশোনা করতেন। সেই সুবাদে তিনি আমার পিতা মৃত নিছার আলীর দ্বিতীয় স্ত্রীর সন্তানদের প্ররোচরনায় প্রথম স্ত্রীর আমিসহ তিন সন্তানকে বাদ দিয়ে একটি জাল উত্তরাধিকারি সনদ উত্তর শাহবাজপুর ইউনিয়ন থেকে নিয়ে আমার পিতার নামীয় কয়েক কোটি টাকার জমি ও সম্পত্তি রেকর্ড করে নেন।মামলার মূল অভিযুক্ত মৃত নিছার আলীর উত্তরাধিকারিরা প্রবাসে থাকায় তাদের বক্তব্য নেয়া যায়নি। তবে এব্যাপারে উত্তরাধিকারি সনদের আবেদনকারি সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে নিজেকে আইনজীবি পরিচয় দিয়ে বলেন, এটা তাদের নিজেদের সমস্যা, তাদের সাথে যোগাযোগ করেন।

উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ মঙ্গলবার দুপুরে জানান, সাইদুর রহমানের আবেদনের প্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখে উত্তরাধিকারি সনদ দেয়া হয়। ২০২১ সালের ২১ জুলাই তৎকালীন সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম খান স্বাক্ষরিত উত্তরাধিকারি সনদের সুত্র ধরে তিনি এই সনদটি দেন। জালিয়াতি হয়ে থাকলে তখনই হয়েছে। এর দায় সেলিম খান এড়াতে পারেন না।  উত্তর শাহবাজপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (তৎকালিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সেলিম খান জানান, বিষয়টি তার জানা নেই। চেয়ারম্যান দিলেও দিতে পারেন। তবে, ইউনিয়ন পরিষদে সংরক্ষিত রেকর্ডপত্র বলছে সর্বপ্রথম তিনিই জাল উত্তরাধিকারি সনদ প্রদান করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ