কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০২:১৭:৪৩ অপরাহ্ন

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান


ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে।  প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী এ কর্মসূচি চলমান রয়েছে।

এর অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুলাউড়া পৌরভবন থেকে শুরু হওয়া পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, সহ-প্রকৌশলী তানভীর হোসেন, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম সমছু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, সদস্য কৌশিক আহমেদ তানজিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযানের শুরুতে উত্তর বাজার থেকে সড়কের দুই পাশে থাকা আবর্জনা অপসারণ করা হয়। পরে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার কাঁচাবাজারসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা সরানোর কাজ শুরু করেন পরিচ্ছন্নতাকর্মীরা।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশাসক সানজিদা আক্তার বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ৩ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গত সেপ্টেম্বর মাসের ১২ তারিখ থেকে শুরু হয়েছে। এটি অব্যাহতভাবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়াও উপজেলার ১৩ টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও হাট-বাজারগুলোর ব্যবস্থা ও ব্যবসায়ী সমিতির মাধ্যমে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে।

এ সময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কুলাউড়া পৌর শহরসহ অন্যান্য হাট-বাজারগুলোর পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ীদের নিজ নিজ উদ্যোগে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলাসহ সবাইকে যার যার বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু